রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই, নদীতে মিলল কিশোরের মরদেহ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলায় শাকিবুল (১৩) নামে কিশোর অটোভ্যানচালককে হত্যা করে তার ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট এলাকায় বড়াল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাকিবুল উপজেলার রতনপুর গ্রামের হারিছ প্রামাণিকের ছেলে। পুলিশের ধারণা, যাত্রী পরিবহনের কথা বলে দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোভ্যানটি নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় শাকিবুল। সে ডেমরা-ফরিদপুর সড়কে যাত্রী পরিবহন করত। তবে দুপুরের পর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না।

এর মধ্যে বিকেলে মাজাট গ্রামের উত্তরে বড়াল নদীতে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শাকিবুলের বলে শনাক্ত করেন। তবে তার অটোভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাকিবুলের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পাবনা   অটোভ্যান ছিনতাই   হত্যা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close