সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      আসিফ মাহমুদের নথি দুদকে, যাচাই হবে নিয়োগ-বদলি      আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      
দেশজুড়ে
১৭৮ স্কুলে কমিটি নেই, সিদ্ধান্তহীনতায় শিক্ষা কার্যক্রম
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম জুনে শুরু হলেও সেপ্টেম্বর পর্যন্ত কোনো বিদ্যালয়ের কমিটিই অনুমোদন পায়নি। এর মধ্যে ৫২টি বিদ্যালয়ের কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। এরপরও সেগুলো অনুমোদনের অপেক্ষায় থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রম ও তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জুন মাসে উপজেলার ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। তবে কয়েকটি বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী না পাওয়া এবং কোথাও একাধিক জমিদাতা থাকায় কমিটি গঠনে জটিলতা দেখা দিয়েছে। এসব জটিলতার কারণে কিছু বিদ্যালয়ের কমিটি গঠনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তবে ৫২টি বিদ্যালয়ের কমিটি গঠনের কাজ শেষ হলেও সেগুলোর অনুমোদন হয়নি।

একাধিক প্রধান শিক্ষক জানান, ম্যানেজিং কমিটি না থাকায় বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক বলেন, যেসব বিদ্যালয়ের কমিটি গঠনের কাজ শেষ হয়েছে, সেগুলোর অনুমোদন দ্রুত দেওয়া প্রয়োজন।

গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ বলেন, “৫২টি বিদ্যালয়ের কমিটি আগামী সপ্তাহে উপজেলা শিক্ষা কমিটির সভায় অনুমোদন হতে পারে। এছাড়া কিছু বিদ্যালয়ে কমিটি গঠনে জটিলতা রয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার বলেন, “আমি উপজেলা শিক্ষা কমিটির সভাপতি। এ বিষয়ে বিস্তারিত সদস্যসচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলতে পারবেন।”

সংশ্লিষ্টদের প্রশ্ন, জুনে কমিটি গঠনের কার্যক্রম শুরু হওয়ার পরও সেপ্টেম্বর পর্যন্ত ১৭৮টি বিদ্যালয়ের একটিরও কমিটি অনুমোদন পেল না কেন। একইভাবে, কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হওয়ার পরও ৫২টি বিদ্যালয়ের কমিটি কেন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দ্রুত উপজেলা শিক্ষা কমিটির সভা করে প্রস্তুত থাকা কমিটিগুলোর অনুমোদন এবং জটিলতায় থাকা বিদ্যালয়গুলোর কমিটি গঠনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  স্কুল কমিটি   গঙ্গাচড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close