রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
ঢাকা-রংপুর লংমার্চ : গাজীপুর প্রশাসনের সহায়তা চায় জামায়াত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুরের প্রশাসনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ বিষয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের দেওয়া একটি বার্তা গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করেছেন দলটির নেতারা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় লংমার্চকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কর্মসূচিটি নির্বিঘ্নে সম্পন্নে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

প্রতিনিধিদলে মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রুল হাসান, সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা ও অফিস সেক্রেটারি আবু সিনা নূরুল ইসলাম মামুনসহ অন্য নেতারা ছিলেন।

এ সময় গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলমসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ঢাকা-রংপুর লংমার্চ   জামায়াত   গাজীপুর প্রশাসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close