সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
পলাশে ভূমি দখলের অভিযোগে জাকাত ভূঁইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ
রাসেল মিয়া, পলাশ (নরসিংদী)
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় শতাধিক অসহায় পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগে আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত জাকাত হোসেন ভূঁইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাড়াড়িয়া পাড়া গ্রামে পৈতৃক ভিটা হারানো পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিলটি গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভুক্তভোগীরা অভিযোগ করেন, জাকাত হোসেন ভূঁইয়া এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। আওয়ামী লীগের প্রভাব কাজে লাগিয়ে তিনি দীর্ঘ ১৭ বছর ধরে ভাড়াড়িয়া পাড়া গ্রামের শতাধিক অসহায় পরিবারের প্রায় ১১১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছেন।

তারা আরও জানান, পৈতৃক জমি উদ্ধারে বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও কোনো প্রতিকার পাননি। ফলে দীর্ঘদিন ধরে জমি হারিয়ে অনেক পরিবার দুর্ভোগের মধ্যে রয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া ভুক্তভোগীরা জাকাত হোসেন ভূঁইয়ার দখল থেকে তাদের পৈতৃক জমি উদ্ধারের পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে, গত ৩ সেপ্টেম্বর জাকাত হোসেন ভূঁইয়াকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন বলে জানা গেছে।


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   ভূমি দখল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close