সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবি শিক্ষার্থী পরিচয়ে প্রতারণার অভিযোগ, মুচলেকায় মুক্তি
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫১ পিএম আপডেট: ১৪.০৯.২০২৬ ৩:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ ও আর্থিক লেনদেনের অভিযোগে এক যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযুক্ত শহিদুল ইসলাম দিনাজপুরের গ্লোবাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে হাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শহিদুল হাবিপ্রবির বিভিন্ন বিভাগের বিভিন্ন ব্যাচের নারী শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসেজ পাঠাতেন এবং তাদের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করতেন। কথাবার্তার একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী বিষয়টি নিয়ে সন্দেহ করেন এবং খোঁজ নিয়ে জানতে পারেন, শহিদুল নামে ওই বিভাগের কোনো শিক্ষার্থী নেই।

পরে কয়েকজন শিক্ষার্থী ভুয়া ফেসবুক আইডি খুলে নারী শিক্ষার্থী পরিচয়ে তার সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ওই পরিচয়ে ক্যাম্পাসে দেখা করতে এলে শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল নিজের পরিচয় ও কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার দেওয়া তথ্য অনুযায়ী, তিনি হাবিপ্রবি-সংলগ্ন কর্ণাই গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাবু আহমেদ’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে নিজেকে ইইই বিভাগের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন। ওই পরিচয়ে একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে অনলাইনে যোগাযোগ করতেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং তার অভিভাবককে বিষয়টি জানাই। আপাতত কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে এবং তার ফেসবুক আইডিগুলো ডিলিট করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাবিপ্রবিতে এর আগেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে বহিরাগত ব্যক্তিকে আটক করার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   প্রতারণা   মুচলেকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close