সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
মাদ্রাসা শিক্ষা নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান কওমী ঐক্য পরিষদের
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৫ পিএম আপডেট: ১৪.০৯.২০২৬ ৩:২৭ পিএম

মাদ্রাসা শিক্ষা ও প্রতিষ্ঠান নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধ ও সাংবাদিকদের প্রতি তথ্য যাচাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন দাউদকান্দি কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা।

লিখিত বক্তব্যে ওলামায়ে কেরাম বলেন, মাদ্রাসা দেশের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদ্রাসায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয় পড়ানো হয়। মাদ্রাসা নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন মানুষ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারা বলেন, কোনো একটি ঘটনার দায় পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ওপর চাপানো উচিত নয়। কোথাও অনিয়ম বা অনৈতিকতা থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

লিখিত বক্তব্যে দাউদকান্দি কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি, মাদ্রাসা নিয়ে অপপ্রচার বন্ধ, অভিযোগ প্রমাণ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে উপস্থাপন, নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ এবং মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার আহ্বান জানান ।

ওলামায়ে কেরাম বলেন, সত্য, ন্যায় ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমেই ভুল ধারণা দূর করা সম্ভব। পারস্পরিক সম্মান ও সহনশীলতার পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close