সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      আসিফ মাহমুদের নথি দুদকে, যাচাই হবে নিয়োগ-বদলি      আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      
দেশজুড়ে
নবীনগরে আওয়ামী লীগ নেতা আবু মোছা গ্রেপ্তার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু মোছাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জাফরপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জাফরপুর গ্রামের বাবুল মিয়ার চায়ের দোকানে অবস্থান করছিলেন আবু মোছা। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নবীনগর থানা পুলিশ।

পুলিশ জানায়, একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় দলটির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হলেও নবীনগরে দীর্ঘ সময় পর কোনো ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারের ঘটনা ঘটল।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আবু মোছা নৌকা প্রতীকে পরপর দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দলীয় পরিচয়ের বাইরে এলাকায় তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করেন তারা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এ জনপ্রিয়তাই তার জন্য নেতিবাচক হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন স্থানীয়দের কেউ কেউ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদু আলম বলেন, “চেয়ারম্যান আবু মোছাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ নেতা   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close