সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
প্রিয় ক্যাম্পাস
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে : আমানুল্লাহ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম বিকশিত হবে। লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও মানবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।’
 
রোবাবর (১৩ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। কলেজগুলোর বাস্তব সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানতে এ ধরনের মতবিনিময় সভার গুরুত্ব রয়েছে। সংশ্লিষ্ট কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
 
হরগঙ্গা কলেজের শিক্ষক, শিক্ষার্থীর বিভিন্ন দাবি ও প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘কলেজটির অনার্স, প্রিলিমিনারি ও মাস্টার্সসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে কাজ করছে।’ 

মতবিনিময় সভা শেষে ভাইস-চ্যান্সেলর কলেজ ক্যাম্পাসে বনজ ও ফল গাছ রোপন করেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জাতীয় বিশ্ববিদ্যালয়   শিক্ষার্থী   খেলাধুলা   সাংস্কৃতিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close