সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
কোনো খাস জমি প্রভাবশালীদের দখলে থাকবে না : সাংসদ তমিজ উদ্দিন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ধামরাইয়ের সরকারি খাস জমি বা ভিপি জমি কোনো প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে রাখতে পারবে না। সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারী সম্পদ জনগণের স্বার্থে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চবিদ্যালয়ের নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে তমিজ উদ্দিন বলেন, ‘সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একদল লোক স্থানীয় সম্পদ কুণ্ডিগত করার চেষ্টা করছে। কিন্তু ধামরাইয়ের মাটিতে তা আর হতে দেওয়া হবে না। শিক্ষা, অবকাঠামো এবং আইন-শৃঙ্খলার উন্নয়নে আমরা বদ্ধপরিকর।’

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। ধামরাইয়ের প্রতিটি শিশুকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত হতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যেনো আধুনিক পরিবেশে পড়াশোনা করতে পারে, সেজন্য বর্তমান সরকার বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষকরা হলেন সমাজ গড়ার কারিগর। তাই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের শিক্ষাও দিতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে মাদক, কুসংস্কার ও সবধরনের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হবে।’

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আল মামুন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং কুশুরা আব্বাস আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান প্রমুখ।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  ধামরাই   খাস জমি   দখল   সাংসদ তমিজ উদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close