রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
লোহাগাড়ায় দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা বিআরডিবি হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক সমকালের লোহাগাড়া প্রতিনিধি কাইছার হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দিনকালের লোহাগাড়া প্রতিনিধি দেলোয়ার হোসেন রশিদি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বায়েজিদ বিন আখন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. বায়েজিদ বিন আখন্দ বলেন, ‘সাংবাদিকতার নানা রূপ বা রঙ রয়েছে। সমাজে প্রচলিত হলুদ সাংবাদিকতা ছাড়াও লাল কিংবা কালো সাংবাদিকতার প্রভাব দেখা যায়। সাংবাদিকদের এ সব পরিহার করে সাদা বা পরিচ্ছন্ন (ক্লিন) সাংবাদিকতার নীতি মেনে গণমাধ্যমকে এগিয়ে নিতে হবে।’ 

দিনকাল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপজেলার সাংবাদিকদের এমন ঐক্যবদ্ধ উপস্থিতি দেখে তিনি ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান চৌধুরী মো. সালেহ, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সেলিম, সদস্যসচিব শাব্বির আহমেদ এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এসএম জাকারিয়া।

এ ছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সদস্যসচিব অধ্যাপক পুষ্পেন চৌধুরী, সাবেক সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাদা মিনহাজ, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম হোছাইন মেহেদী, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, লোহাগাড়া প্রেস ইউনিটের সভাপতি নুরুল আলম, দৈনিক দিনকাল পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আরমানুল ইসলাম নবাব ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজান প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   দৈনিক দিনকাল   প্রতিষ্ঠাবার্ষিকী   উদযাপিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close