সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      আসিফ মাহমুদের নথি দুদকে, যাচাই হবে নিয়োগ-বদলি      
দেশজুড়ে
খোলা কাগজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন চামড়া পোড়ানোর কারখানায় অভিযান চালিয়ে  সিলগালা করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর দৈনিক খোলা কাগজ পত্রিকার ৭ নম্বর পাতায় ‘চামড়া পোড়ানোর কারখানার ধোঁয়া-দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে কারখানাটিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার কারখানাটি পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকায় কারখানাটি বন্ধ করে সিলগালা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর ধরে জনবসতিপূর্ণ এলাকায় ওই কারখানায় গরুর কাঁচা চামড়া, হাড় ও মাংসসহ বিভিন্ন কাঁচামাল পোড়ানো হচ্ছিল। এতে তীব্র ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের ভোগান্তি বাড়ে। বিশেষ করে শিশু ও বয়স্করা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে অভিযোগ করেন তারা।

এদিকে একই দিন ধল্লা ইউনিয়নের ধল্লা মধ্যপাড়া এলাকায় ‘গ্রিন এনার্জি ইন্ডাস্ট্রিজ’ নামের আরেকটি কারখানায়ও অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানের বিষয়ে আল-আমিন কবির বলেন, ‘চামড়া পোড়ানো কারখানাটির কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেটি সিলগালা করা হয়েছে। এদিন আরও একটা কারখানার কর্যক্রম বন্ধ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সিংগাইর   অনুমোদনহীন   কারখানা   সিলগালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close