সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
জিন্দারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী দুলালের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদুল বারী দুলালের সমর্থনে বিপুল উৎসাহ-উদ্দীপনায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর চৌধুরী পাড়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

আনিসুল হক চৌধুরী নূরুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সাজ্জাদুল বারী দুলাল। 

সাইদুর হক চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন কালাই উপজেলা বিএনপি সাবেক সেক্রেটারি ও জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইয়াকুব আলী ফকির। বিশেষ অতিথি ছিলেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোফাক খাইরুল ইসলাম রতন চৌধুরী এবং জিয়া পরিষদ কালাই উপজেলা শাখার সভাপতি মোসাদ্দেক হোসেন।

সমাবেশে সাজ্জাদুল বারী দুলাল বলেন, ‘রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করা এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থাকাই প্রকৃত রাজনীতি।’

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাহলে জিন্দারপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার পাশাপাশি রাস্তাঘাটসহ সর্বাঙ্গীন অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করব এবং অবহেলিত মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখব।’

সমাবেশে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য, খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জয়পুরহাট   কালাই   জিন্দারপুর ইউনিয়ন   সাজ্জাদুল বারী দুলাল   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close