সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
জাতীয়
কুমিল্লা-নোয়াখালী বিভাগ নিয়ে আঞ্চলিক বিদ্বেষে না জড়ানোর আহ্বান হাসনাতের
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-নোয়াখালী বিভাগ নিয়ে আঞ্চলিক বিদ্বেষে না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

হাসনাত বলেন, ‘কুমিল্লা-নোয়াখালীর সঙ্গে আমাদের দীর্ঘদিনের আঞ্চলিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এ বিভাগ নিয়ে যেনো আমাদের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ তৈরি না হয়।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী আমরা কুমিল্লা বিভাগের বিষয়ে এগোচ্ছি। এ সিদ্ধান্ত অবশ্যই আসবে। তবে যে কেউই গণতান্ত্রিকভাবে সরকারের কাছে দাবি জানাতে পারেন। কিন্তু নিশ্চিত করতে হবে, বিষয়টি যেনো কোনোভাবেই আঞ্চলিক বিদ্বেষ, ঘৃণা বা ক্ষোভের মধ্যে না জড়ায়।’

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   নোয়াখালী   বিভাগ   হাসনাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close