সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
রামগতিতে অটোরিকশার চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম
আবির হোসেন

আবির হোসেন

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র আবির হোসেনের (৫) মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আবির চর রমিজ মোহাম্মদীয়া হিফজুল কুরআন মাদ্রাসার হিফয বিভাগের ছাত্র এবং ভূঁয়ারয়ার হাট বড় বাড়ির আব্দুল মতিনের ছেলে।

জানা যায়, দুপর ১টার সময় মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে সড়কে একটা অটোরিকশা আবির হোসেনকে চাপ দেয়। এতে আবির মাথা ও বুকে জখম পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

মাদ্রাসার শিক্ষক এইচএম মানজুরুল হাসান বলেন, ‘ছেলেটা নিয়মিত মাদ্রাসায় আসে। প্রতিদিনের মত আজকেও সে বাড়ি ফেরার পথে ঘাতক অটোরিক্সা তাকে সড়কে চাপা দেয়। এতে অটোরিকশার একটি চাকা তার পেটের ওপর দিয়ে উঠে যায় এবং মাথায় জখম হয়ে জ্ঞান হারালে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। আবিরের পরিবারকে কি জবাব দিবাে, সে ভাষা আমাদের নেই। এভাবে আবিরের মৃত্যু হবে আমাদের জানা ছিল না।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লক্ষ্মীপুর   রামগতি   সড়ক দুর্ঘটনা   মাদ্রাসাছাত্র   আবির হোসেন   অটোরিকশা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close