সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      আসিফ মাহমুদের নথি দুদকে, যাচাই হবে নিয়োগ-বদলি      
দেশজুড়ে
ফরিদপুরে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে পদ্মা নদীর দুর্গম চর এলাকা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে মরদেহটির উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ৮টার দিকে পদ্মা নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ফরিদপুর কোতয়ালী নৌ-পুলিশ ফাঁড়িকে জানায়। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী। তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি একজন নারীর এবং আনুমানিক বয়স ৩০-৩৫ বছর হতে পারে। মরদেহটি পঁচে-গলে ফুলে গিয়েছে এবং তার পরিচয় শনাক্তে কাজ চলমান রয়েছে। পরিচয় না পেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটির দাফন সম্পন্ন করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে চলতি বছরের ২২ আগস্ট সন্ধায় পদ্মা নদীর জেলা সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর এলাকা থেকে আরও এক অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। 

গত ২৩ দিনে মরদেহটির পরিচয় মেলেনি বলে নৌ-পুলিশের ফরিদপুর কোতয়ালী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন।

এ ছাড়া তিনি বলেন, ‘মরদেহগুলো পচনশীল হওয়ায় অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাওয়ায় পরিচয় শনাক্তে বাঁধা হয়ে দাড়িয়েছে। গত ২২ আগস্টে উদ্ধারকৃত মরদেহটির ডিএনএ সংরক্ষণ করে রেখেছি। এরপর সেটি আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। এ ছাড়া আজ উদ্ধারকৃত মরদেহটির পরিচয় না মিললে একইভাবে দাফন করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই  


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   নারী   অর্ধগলিত   লাশ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close