সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৯ পিএম আপডেট: ১৪.০৯.২০২৬ ৯:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদল। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে কর্মসূচির শুরু হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি শাখা ছাত্রদল সভাপতি মো. এহেসানুল কবির অর্ণব, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক রিদওয়ান হাসান ও সিনিয়র  যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান রুকু। এ ছাড়াও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। 

পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতার অংশ হিসেবে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও আশপাশে পরিচ্ছন্ন করেন এবং শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন। সেই সঙ্গে ক্যাম্পাস সংলগ্ন বাঁশের হাট বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সচেতনতামূলক কথা বলেন।

মো. এহেসানুল কবির অর্ণব বলেন, ‘আমাদের সুষ্ঠুভাবে বসবাসের জন্য পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ দরকার। আমাদের বসবাসের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন না হলে দূর্গন্ধ, রোগজীবাণু  ছড়াবে। সেই সঙ্গে বদ্ধ পানিতে মশার জন্ম হবে। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তাই আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সে লক্ষ্যে যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। আমাদের নিজ নিজ পরিবেশ নিজেরা পরিস্কার রাখলে এবং পরিস্কার রাখতে সহযোগিতা করলে বিশ্ববিদ্যালয়ে নিরাপদ বসবাসের পরিবেশ নিশ্চিত হবে ।’

তিনি আরও বলেন, ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা যদি নিজেদের কাজ নিজেরা করি তাহলে অনেক কাজই সহজভাবে সম্পন্ন হবে। কোথাও কোনো কাজ বিরত থাকবে না।’


সভাপতি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতা করতে হবে। ক্যাম্পাসের ময়লা সঠিক সময়ে পরিস্কার করে সঠিক স্থানে ফেলার ব্যবস্থা করতে হবে।’

সর্বোপরি একটি পরিবেশবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

মো. মাসুদ রানা বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন। সেই লক্ষ্যে আমরাও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাজ করেছি। আমাদের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থী এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির কাজ করেছি, লিফলেট বিতরণ করেছি। সকলে আমাদের কাজকে ইতিবাচকভাবে নিয়েছেন এবং সাড়া দিয়েছেন। ভবিষ্যতেও হাবিপ্রবি ছাত্রদল নিরাপদ ও পরিবেশ সম্মত ক্যাম্পাস বিনির্মাণে কাজ করবে।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   ছাত্রদল   পরিচ্ছন্নতা   ডেঙ্গু সচেতনতা   কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close