সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
সৈয়দপুরে তরুণীর অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে স্বামী-স্ত্রী ও দেবর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফারীর সৈয়দপুর উপজেলায় এক তরুণীর ছবি এডিট করা অশ্লীল বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর শহরের সাহেবপাড়া লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

সৈয়দপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন কামাল হোসেনের ছোট ছেলে সুজন মিয়া (২৫), মেজো ছেলে শাকির রানা (৩০) ও শাকির রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সুজন মিয়া এলাকার এক তরুণীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। পরে সে তরুণীকে বিভিন্নভাবে প্ররোচিত করে গোপনে বিয়ে করেন। বিষয়টি তরুণীর পরিবার জানতে পারলে সেটি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে সুজনের পরিবারের লোকজন মেয়ে দেখার জন্য তাদের বাড়িতে আসেন। এ সময় মেয়ের একাধিক ছবি তুলে নিয়ে যান। পরে তারা সেই ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীলভাবে ছড়িয়ে দেন। 

এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা সালাম রেজা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন। 

রেজাউল করিম রেজা বলেন, ‘এক তরুণীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের ১৯ (ক)/২৫/২৭ ধারায় মামলা দায়ের হয়েছে।অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুরে তরুণীর অশ্লীল ছবি   ছড়ানোর অভিযোগ   স্বামী-স্ত্রী   দেবর গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close