সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
কেশবপুরে খালার বাড়ি যাওয়ার পথে সড়কে ঝরলো শিশুর প্রাণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় মায়ের সঙ্গে ভ্যানে করে খালার বাড়ি যাওয়ার পথে গাছের ডাল পড়ে ফাতেমা খাতুন (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামের ইনসানের মোডে এ দুর্ঘটনাটি ঘটে। 

ফাতেমা খাতুন মণিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের হাসান আলীর মেয়ে। 

জানা গেছে, ফাতেমা খাতুন তার মায়ের সাথে নানা বাড়ি থেকে ভ্যান যোগে উপজেলার সরসকাটি গ্রামে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের বরণডালী গ্রামের ইনসানের মোড়ে এক ব্যক্তি গাছের ডাল কাটছিলেন। ওপর থেকে কাটা ডালটি শিশুটির গায়ের ওপর পড়লে সে মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শারমিন ইয়াসমিন বলেন, ‘মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়।’

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশুর মরদেহ পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কেশবপুরে খালার বাড়ি   যাওয়ার পথ   সড়কে শিশুর প্রাণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close