সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
টেকনাফের নাফ নদী থেকে পোল্ট্রি খামারের কর্মচারির লাশ উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় নিখোঁজের একদিন পর এক পোল্ট্রি খামারের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে হ্নীলার মৌলভীবাজার সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আবছার উদ্দিন (২৫) রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আবছার উদ্দিনকে পুলিশ ধাওয়া করলে তিনি পালিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে সোমবার দুপুরে মৌলভীবাজার সংলগ্ন নাফ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টেকনাফের নাফ নদী   পোল্ট্রি খামারের কর্মচারি   লাশ উদ্ধার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close