সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহীতে গোপন তথ্য সংগ্রহ ও বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে নাগরিকদের গোপনীয় তথ্য, মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল ব্যাংকিং ও কল ডিটেইলস-সংক্রান্ত তথ্য বেআইনিভাবে সংগ্রহ ও সরবরাহের অভিযোগে মো. সেতু হোসেন (২৮) নামে যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মহানগরীর রাজপাড়া থানার মাহিষবাতান এলাকার বড় দিঘির পাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫-এর সিপিএসসি ও সিপিসি-৩, জয়পুরহাটের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাবের দাবি, সেতু হোসেন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) তথ্যভান্ডারে বেআইনিভাবে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতেন। পরে জাতীয় পরিচয়পত্রের তথ্য, বিভিন্ন মোবাইল সিমের নিবন্ধনসংক্রান্ত তথ্য, বিকাশ-নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নিবন্ধন তথ্য, সিমের অবস্থান, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও এসএমএস-সংক্রান্ত তথ্য অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করতেন।

অভিযানে তার কাছ থেকে সাইবার অপরাধে ব্যবহৃত ছয়টি সিপিইউ, চারটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও ৩১টি সিম কার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেতু হোসেন ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আইনগতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের মাধ্যমে নির্ধারিত হবে।

গ্রেপ্তার সেতু হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   গোপন তথ্য সংগ্রহ ও বিক্রি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close