মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সৌদি পাইপলাইন বন্ধ, হামলায় তেলের সরবরাহ নিয়ে শঙ্কা      তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে পাঁচ হাজার      ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      
দেশজুড়ে
শালিখায় আধিপত্যের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সিংড়া বাজারের মোটর শ্রমিক অফিসে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলাই নাঘোশা গ্রামের জাফর মোল্লা ও সামসু মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর মধ্যে দুই দিন আগে জাফর মোল্লার দুটি সেচ পাম্প চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

স্থানীয়দের ভাষ্য, ওই বিরোধের জেরে সোমবার দুপুরে সিংড়া বাজারের মোটর শ্রমিক অফিসে দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে তা ব্যাপক আকার ধারণ করে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে জাফর মোল্লা পক্ষের জাফর মোল্লা (৬৫), শহীদ মোল্লা (৫৫), ইসমাইল (৩৫), জসিম (৩২), সাদিকুল (২৫), সুলতান (৩০), ফিরোজ (৩২) ও আব্দুল্লাহ (৩২) রয়েছেন। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন সুলতানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

অন্যদিকে, সামসু মেম্বার পক্ষের আহত দুজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শালিখা থানার পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শালিখা   আধিপত্যের বিরোধ   সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close