মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সৌদি পাইপলাইন বন্ধ, হামলায় তেলের সরবরাহ নিয়ে শঙ্কা      তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে পাঁচ হাজার      ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      
দেশজুড়ে
চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে একটি চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বিকট শব্দে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খামারপাড়া বাজারে ওহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় ও বাজার ব্যবসায়ীরা জানান, রাতে বাজারে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনা ও কেনাকাটা চলছিল। হঠাৎ ওহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আতঙ্কিত হয়ে ব্যবসায়ী ও পথচারীরা ছোটাছুটি শুরু করেন। তবে বিস্ফোরণে কেউ আহত হননি।

খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা বা কী কারণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মাগুড়া   ককটেল বিস্ফোরণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close