সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের পুনর্বাসনে প্রতিমন্ত্রীর উদ্যোগ
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার পাশাপাশি স্থায়ী কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। নিজের সরকারি সম্মানি থেকে জেলার চারটি জুলাই শহীদ পরিবারকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দুই পরিবারের দুই সদস্যের চাকরির ব্যবস্থা করেছেন তিনি।

প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারের বিশেষ নির্দেশনার আলোকে অগ্রাধিকার ভিত্তিতে বোদা ও দেবীগঞ্জ উপজেলা পরিষদে দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে ‘অফিস সহায়ক’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন এবং দেবীগঞ্জ উপজেলার মাড়েয়া ইউনিয়নের জুলাই শহীদ আবু সাঈদের ছেলে মামুন ইসলাম রয়েছেন।

প্রতিমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে জেলার চারটি জুলাই শহীদ পরিবারকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে নিজস্ব তহবিল থেকে সহায়তা দিয়ে আসছেন। তবে শুধু আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে শহীদ পরিবারের সদস্যদের স্থায়ী কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমরা যেমন মহান ১৯৭১-এর চেতনাকে হৃদয়ে ধারণ করি, তেমনি ২০২৪-এর চেতনাকেও ধারণ করি। সেই দায়বদ্ধতা থেকেই শপথ গ্রহণের পর সরকারিভাবে যে সম্মানি (বেতন) পাই, তা থেকে প্রতি মাসে জেলার চারটি জুলাই যোদ্ধা পরিবারকে ৫ হাজার টাকা করে সহায়তা দিয়ে আসছি। পাশাপাশি দুই পরিবারের দুই সদস্যকে অগ্রাধিকার ভিত্তিতে অফিস সহায়ক পদে চাকরির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলাম, যা বাস্তবায়িত হয়েছে।”

তিনি আরও বলেন, শহীদ পরিবারের পাশে থাকা সবার নৈতিক দায়িত্ব।

চাকরি পাওয়ার পর শহীদ সুমনের বোন ও শহীদ আবু সাঈদের ছেলে মামুন ইসলাম প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, স্থায়ী কর্মসংস্থানের এই উদ্যোগ তাঁদের পরিবারকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, আর্থিক সহায়তার পাশাপাশি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা জুলাই শহীদ পরিবারগুলোর দীর্ঘমেয়াদি পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   জুলাই শহীদ পরিবারের পুনর্বাসন   প্রতিমন্ত্রীর উদ্যোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close