সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সেতুর অভাবে দুর্ভোগ, বকশীগঞ্জে মানববন্ধন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০১ পিএম আপডেট: ১৫.০৯.২০২৬ ২:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বদনেরচর এলাকায় দশানী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পাগলা খেয়াঘাটে সেতু না থাকায় যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বদনেরচর তালতলা এলাকায় দশানী নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বদনেরচর ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের অন্যতম পথ পাগলা খেয়াঘাট। কিন্তু দশানী নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন নৌকা বা খেয়ায় নদী পার হতে হয়। বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয়রা জানান, সেতুর অভাবে আশপাশের সড়কের সঙ্গে এ এলাকার যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। কৃষকদের উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে অতিরিক্ত সময় ও পরিবহন ব্যয় হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে রাতে খেয়া পারাপার ঝুঁকিপূর্ণ।

তাদের অভিযোগ, নদী পারাপারের সময় পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে সন্তানদের স্কুলে পাঠাতে অভিভাবকদের উদ্বেগের মধ্যে থাকতে হয়। একটি সেতু নির্মাণ হলে যোগাযোগব্যবস্থার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন তারা।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রিপন মিয়া বলেন, “পাগলা খেয়াঘাটে সেতু নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। সেতুটি নির্মাণ হলে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সহজ হবে। কৃষিপণ্য দ্রুত বাজারে নেওয়া যাবে এবং মুমূর্ষু রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।”

আরেক বাসিন্দা মো. ফারুক মিয়া বলেন, “দেশ স্বাধীন হওয়ার ৫৫ বছর পেরিয়ে গেলেও এই অবহেলিত এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। দশানী নদীর ওপর একটি সেতু আমাদের জন্য বিলাসিতা নয়, এটি এখন সময়ের দাবি। প্রায় ১৫ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে পাগলা খেয়াঘাটে দ্রুত সেতু নির্মাণ করতে হবে।”

মানববন্ধনে স্থানীয়রা ‘পাগলা খেয়াঘাটে সেতু চাই’, ‘শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে’ এবং ‘দশানী নদীর ওপর দ্রুত সেতু নির্মাণ করতে হবে’—এমন বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধন থেকে জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন এলাকাবাসী। তাদের দাবি, সেতু নির্মাণ হলে দীর্ঘদিনের যোগাযোগ সংকট দূর হয়ে বদনেরচর ও আশপাশের এলাকার ১০ থেকে ১৫ হাজার মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বকশীগঞ্জ   মানববন্ধন   সেতু স্থাপণা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close