সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলাচল, দুর্ঘটনার আশঙ্কা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৎস্য ও শস্যভান্ডারখ্যাত নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজারে রতনডারি খালের ওপর নির্মিত ব্রিজটির মাঝখানে প্রায় এক বছর আগে ভেঙে যায়। এতে এলাকার কয়েক গ্রামের হাজার হাজার বাসিন্দাকে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হতে হচ্ছে।

এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন কোমলমতি শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া পুরো ব্রিজটিই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, প্রায় ১৪ বছর আগে উপজেলা পরিষদের বরাদ্দ থেকে রতনডারি খালের ওপর সরু একটি ব্রিজ নির্মাণ করা হয়। এই ব্রিজ দিয়ে উচুল, কাশিমপুর, ঝনঝনিয়া, ছোটডাঙ্গা, বড়ডাঙ্গা, তারাটিয়াসহ বেশ কয়েকটি গ্রামের লোকজন প্রতিনিয়ত চলাচল করেন। এরই মধ্যে প্রায় এক বছর আগে ব্রিজটির মাঝখানে ভেঙে ধসে পড়লে কাঠের পাটাতন দিয়ে কোনোরকমে চলাচল করছেন স্থানীয়রা।

এছাড়া ব্রিজের অধিকাংশ স্থানে ভাঙন ধরায় যেকোনো সময় পুরো ব্রিজ ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। 

স্থানীয় এছাহক সরকার জানান, খালের উত্তর মাঠে তাদের কৃষিজমি রয়েছে। ধান কেটে ঘরে তোলা কিংবা এপার থেকে ওপারে বিভিন্ন মালামাল পরিবহনের সময় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

তিনি আরও জানান, গত সপ্তাহে লিটন নামে একজনের প্রায় এক লাখ টাকা দামের একটি গরু ভাঙা অংশে পড়ে পা ভেঙে যায়।

ছোটডাঙ্গা গ্রামের ভ্যানচালক গকুল হোসেন বলেন, ‘সিমেন্ট বোঝাই করে ভ্যান নিয়ে ব্রিজ পারাপারের সময় উল্টে খালের মধ্যে পড়ে যাই। এতে সবগুলো সিমেন্ট নষ্ট হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ব্রিজের এমন নাজুক পরিস্থিতি হয়েছে যে, যেকোনো সময় পুরো ব্রিজই ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

ছোটডাঙ্গা গ্রামের মুমিন প্রামানিক বলেন, ‘ব্রিজটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলেও এর কোনো প্রতিকার আমরা পাইনি।’

ছোটডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মিল্টন হোসেন বলেন, ‘জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী হলেও এর কোনো সংস্কার হয়নি। ব্রিজটি নতুন করে নির্মাণ করার জন্য উপজেলা প্রকৌশলী বরাবর আবেদন করেছি। এরপর অফিস থেকে এসে তদন্ত করে গেছেন। ব্রিজটির কাজের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না।’

সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ‘উপজেলা পরিষদের বরাদ্দ থেকে প্রায় ১৪ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য বেশ কয়েকটি আবেদন দিয়েছি। কিন্তু দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও কোনোটিই হয়নি।’

আত্রাই উপজেলা এলজিইডির প্রকৌশলী নিতিষ কুমার সরকার বলেন, ‘নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প আকারে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাস এবং বরাদ্দ এলেই নতুন করে ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close