সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের ফাইনালে হারের পর কেটে গেছে প্রায় দুই মাস। এবার আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষা। সেই অপেক্ষার অবসান হচ্ছে। দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরছে আর্জেন্টিনা। তাদের এ প্রত্যাবর্তনটা হচ্ছে ব্যস্ত সূচি নিয়ে। এক সপ্তাহের ব্যবধানে তিনটি ম্যাচ খেলতে পারে লিওনেল স্কালোনির দলকে। প্রতিপক্ষ হিসেবে থাকছে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিন।

গত ১৯ জুলাই নিউজার্সিতে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ম্যাচটিই দলটির সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। একই ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিও শেষবার মাঠে নেমেছিলেন। এরপর দীর্ঘ বিরতির পর এবার মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোর সূচি আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করেনিআর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারে স্কালোনির দল। ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচের পর ৩ ও ৬ অক্টোবর বুরকিনা ফাসো এবং বেনিনের মুখোমুখি হওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার।

ফিফার আন্তর্জাতিক উইন্ডো চলবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। এএফএ আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, তিন ম্যাচের ভেন্যুও নির্ধারিত হয়েছে।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি আগামী ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় হওয়ার কথা। এরপর ৩ ও ৬ অক্টোবর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে দুটি ম্যাচই হবে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে।

আর্জেন্টিনার সঙ্গে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায়ও শেষ হয়েছে। গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেয়া মেসিকে ঘিরে তাই বিশেষ কিছু করার পরিকল্পনা থাকতে পারে এএফএর।

সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল, সেপ্টেম্বর-অক্টোবরের ঘরের মাঠের প্রীতি ম্যাচে মেসিকে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে। ফলে আসন্ন ম্যাচগুলো ঘিরে সমর্থকদের আগ্রহের বড় কারণ হতে পারেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা এ তারকা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   ফুটবল   মেসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close