সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
জাতীয়
সিলেট পৌঁছে মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ পিএম আপডেট: ১৫.০৯.২০২৬ ৩:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সার্কিট হাউজ থেকে তিনি মাজার এলাকায় পৌঁছান।
 
জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি মাজার এলাকায় বেশ কিছু সময় অবস্থান করেন। সে সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মী ও অসংখ্য মানুষ রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

এরপর রাষ্ট্রপতি হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দেন।
 
এ দিন সকাল ১১টা ২৮ মিনিটে ইউএস বাংলার ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রপতির গাড়িবহর বিমানবন্দর থেকে সার্কিট হাউজে পৌ৭ছায়। দুপুর ১২টার দিকে সার্কিট হাউস প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
 
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এরপর দুপুর ১টা ২৫ মিনিটে শাহপরান (রহ.) মাজার জিয়ারত শেষে মধ্যাহ্ন বিরতির পর বিকাল ৩টা ৩০ মিনিটে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। সফর শেষে রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সিলেট   সফর   মাজার জিয়ারত   রাষ্ট্রপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close