সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ধামইরহাটে শিশুকে গাছে আটকে নির্যাতন, থানায় অভিযোগ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাঁচ বছরের এক শিশুকে গাছে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন শিশুটির পরিবারের সদস্যরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৬টার দিকে রূপনারায়ণপুর (শল্পী খাটা পাড়া) গ্রামের আব্দুস ছোবহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, আব্দুস ছোবহানের স্ত্রী তহুরা বেগমের কাছ থেকে পাশের বাড়ির সাইদুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা (৪২) তহুরার পাঁচ বছরের ছেলে মাশরাফিকে ছিনিয়ে নিয়ে টানাহেঁচড়া করে বাড়ির বাইরে তাদের খলিয়ানে নিয়ে যান। সেখানে মিথ্যা অজুহাতে শিশুটিকে মারধর করা হয় বলে অভিযোগ।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঞ্জুয়ারার ছেলে মিনহাজ (২০) কোদাল নিয়ে ঘটনাস্থলে অবস্থান করেন এবং শিশুটিকে মারধর করে পুঁতে ফেলার হুমকি দেন। মঞ্জুয়ারার স্বামী সাইদুল ইসলাম নির্যাতন বন্ধ না করে স্ত্রী-ছেলেকে উসকানি দেন এবং নির্যাতনে সহযোগিতা করেন বলেও অভিযোগ করা হয়েছে।

নির্যাতনের সময় শিশু মাশরাফির কান্না ও চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পরিবারের।

পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা জানান, ঘুম থেকে ওঠার পর শিশুটি মাঝে মাঝে ভয় পেয়ে চিৎকার করছে।

এ বিষয়ে অভিযুক্ত সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘শিশু নির্যাতনের অভিযোগ সঠিক হলে কোনো ছাড় দেওয়া হবে না।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close