বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
ডেঙ্গু প্রতিরোধে রাজবাড়ী সদর হাসপাতালে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে রাজবাড়ীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি মঞ্জুরুল আলম দুলাল, সদস্য আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান রনি, কাজী আরাফাত হাসান জিসান, মো. আলিমুজ্জামান, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানসহ রেড ক্রিসেন্ট ও যুব ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযানের সময় হাসপাতালের একটি ওয়ার্ডের পাশে দীর্ঘদিনের দুর্গন্ধযুক্ত নোংরা জলাবদ্ধতা দেখতে পান রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

পরে তিনি নিজেই ওই দুর্গন্ধযুক্ত নোংরা পানি পরিষ্কার করেন। আগামী এক সপ্তাহের মধ্যে জলাবদ্ধতা ও নোংরা সম্পূর্ণ পরিষ্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতালের তত্ত্বাবধায়ককে বিষয়টি অবহিত করেন তিনি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর স্বল্পতা রয়েছে। তারপরও হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হচ্ছে।

এদিকে পর্যায়ক্রমে জেলার উপজেলা হাসপাতালসহ খাল, ডোবা-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে বলে জানিয়েছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট।

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, “একটা হাসপাতালে স্যানিটারি ক্লিন হবে না, এটা দুঃখজনক। লোকবল কম থাকলে প্রয়োজনে লোক নিয়ে হলেও এই ক্লিন করা দরকার। ওয়ার্ডের পাশে দুর্গন্ধ ও নোংরা, যা হাসপাতালের লোকজনের করা উচিত। সেটা রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি করল। এই হাসপাতাল নোংরা ও আবর্জনায় ভরা—এ নিয়ে অনেক কথা হয়। বর্তমানে সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নানা কর্মসূচি গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।”

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, “বিষয়টি আমার জানা আছে এবং পরিষ্কার করতেও বলা হয়েছে। তাছাড়া আমার পরিচ্ছন্নতাকর্মীর স্বল্পতা রয়েছে। ছয়জনের মধ্যে আছেন তিনজন। হাসপাতালের তুলনায় এটি খুবই কম। তারপরও সবাই মিলে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি।”


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু প্রতিরোধ   রেড ক্রিসেন্ট   পরিচ্ছন্নতা অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close