বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      গুলশানে আ.লীগের মিছিলের পাঁচ দিন পর ওসি ক্লোজড      শিক্ষিকা রনজিনা নিহতের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার      
দেশজুড়ে
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ ও খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলায় ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, খেলনা পিস্তল, ভুয়া অস্ত্রের লাইসেন্স ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কাউখালী থানার সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেপ্তার শাওন ইসলাম অপু শিয়ালকাঠী গ্রামের মৃত মো. শাখাওয়াত হোসেন ও মৃত বিউটি আক্তারের ছেলে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তার কাছে মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রণয় রায় বলেন, ‘পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায়  মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছিল পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ভবনের ছাদ থেকে শাওন ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৯টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজগুলোর গায়ে “Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus” লেখা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া দুটি ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড ও একটি চামড়ার তৈরি অস্ত্রের কভার উদ্ধার করা হয়।’

সহকারী পুলিশ সুপার বলেন, ‘উদ্ধার করা সামগ্রীর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এজাহার দায়ের ও মামলার প্রস্তুতি চলছে।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  কাউখালী   কার্তুজ   খেলনা পিস্তল   যুবক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close