বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      
দেশজুড়ে
নড়াইলে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইলে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যক্রমকে আরও গতিশীল করতে স্থানীয় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুস সালাম। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুল হুদা।

সভায় গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তি, সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার, বিভিন্ন এনজিও ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।

এ ছাড়া গ্রাম আদালত কার্যক্রমের জেলা ব্যবস্থাপক জেনারুল ইসলাম জিন্না, লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা এবং নড়াইল সদর উপজেলা সমন্বয়কারী মো. ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুস সালাম বলেন, “প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জানাতে জেলাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।” জনগণের দোরগোড়ায় সহজ ও দ্রুত বিচারসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  নড়াইল   সমন্বয় সভা   ডিসি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close