মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বড়লেখায় ভারতীয় ৪ ষাঁড় ও ৪০ লিটার মদসহ গ্রেপ্তার চার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পৃথক দুটি অভিযানে ভারত থেকে চোরাইপথে আনা চারটি ষাঁড় এবং ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাচালান ও মাদক বহনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম ও এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল হাজীগঞ্জ বাজারের রেললাইনসংলগ্ন ফাঁকা এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পেরিয়ে আসা চারটি ভারতীয় ষাঁড় উদ্ধার করা হয়। অভিযানে চোরাচালান চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বিওসি কেছরীগুল (ডিমাই) গ্রামের আব্দুল আজিজ বচুর ছেলে শাহিন আহমদ (১৯) ও একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আফজাল হোসেন (২০)।

একই দিন রাতে দক্ষিণভাগ গুলিস্তান এলাকার ডেফল গাছের নিচে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশায় তল্লাশি চালায় এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বাধীন পুলিশের দল। এ সময় অটোরিকশাটি থেকে প্লাস্টিকের ক্যানে ভর্তি ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। পরে অটোরিকশাটি জব্দ করা হয়।

এ ঘটনায় মাদক বহনের অভিযোগে রাজিব রবি দাস (২৬) ও রাজু রবিদাস (২৬) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই উপজেলার বড় ময়দান এলাকার বাসিন্দা।

বড়লেখা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। সীমান্ত চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বড়লেখা   সীমান্তে চোরাচালান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close