সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      
দেশজুড়ে
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা জোরদার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধি ও মশকনিধন কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে  এ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভায় বিশেষজ্ঞ চিকিৎসক, কীটতত্ত্ববিদ, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিক সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম গুরুত্বপূর্ণ। এডিস মশা জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করতে পারে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় পানি জমে আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়।

ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, কনটেইনারসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়। 

বাসাবাড়িতে সপ্তাহে অন্তত একদিন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সপ্তাহে দুইদিন বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যে সব এলাকায় এডিস মশার লার্ভা বেশি পাওয়া যাবে, সেসব এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ জানান, ডেঙ্গু এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ। মশার কামড় থেকে সুরক্ষায় দিনে ও রাতে মশারি ব্যবহার এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা কীটতত্ত্ববিদ উম্মে হাবিবা এবং বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের কীটতত্ত্বীয় টেকনিশিয়ান মো. আব্দুল বারী। রাসিকের গৃহীত পদক্ষেপের তথ্যচিত্র উপস্থাপন করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   ডেঙ্গু   প্রতিরোধ   পরিচ্ছন্নতা   সচেতনতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close