মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মহম্মদপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ শুরু
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম আপডেট: ১৫.০৯.২০২৬ ৪:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে। ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইদুর রহমান মৃধা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদুল আলম, যশোরের অভয়নগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল কাদের, প্রেস ক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেওয়া প্রান্তিক পেশাজীবী, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীরা নতুন দক্ষতা অর্জন করে নিজেদের পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। পাশাপাশি এসব দক্ষতা তাদের আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর   সফট স্কিলস প্রশিক্ষণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close