সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      
দেশজুড়ে
মোহনপুরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম আপডেট: ১৫.০৯.২০২৬ ৪:৫৪ পিএম
ওসিম উদ্দিন। ছবি : প্রতিবেদক

ওসিম উদ্দিন। ছবি : প্রতিবেদক

রাজশাহীর মোহনপুর উপজেলায় ১২ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসিম উদ্দিন (৬৮) নামের বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরীর বাবা তাকে বাড়িতে একা রেখে চায়ের দোকানে যান। এ সময় একই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ওসিম উদ্দিন ওই বাড়িতে প্রবেশ করে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওসিম উদ্দিনকে আটক করে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মোহনপুর   কিশোরী   ধর্ষণচেষ্টা   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close