সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      
দেশজুড়ে
ফ্যাসিস্ট আমলের সারের ডিলাররা কৃত্রিম সংকট তৈরির ষড়যন্ত্র করছে : সাংসদ বাবুল
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘সরকারকে বিব্রত করতে সিন্ডিকেট করে সার সংকট সৃষ্টির ষড়যন্ত্র করছে ফ্যাসিস আমলে নিয়োগ পাওয়া ডিলাররা। তাই এ সিন্ডিকেট ভেঙে দিতে নতুন ডিলার নিয়োগের কাজ চলছে।’ 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মন্দির ও শ্মশানে গাছের চারা বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

রোকন উদ্দিন বাবুল বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকায় দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে তছনছ করে দিয়েছে। সেই কাঠামো পুনর্গঠন করতে কিছুটা সময় প্রয়োজন। ফ্যাসিস্ট আমলে যে সব সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছিল। তা তাদের নির্দিষ্ট কিছু নেতাকর্মীর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। তারাই বর্তমান সরকারকে বিব্রত করতে সার সংকট তৈরির সঙ্গে জড়িত।’ 

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগে নতুন সার ডিলার নিয়োগের মাধ্যমে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। সেই লক্ষ্যে কাজ করছে সরকার।’ 

এর মাধ্যমে সার নিয়ে সৃষ্ট সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে বলেও জানান তিনি।

এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   সার ডিলার   কৃত্রিম সংকট   ষড়যন্ত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close