সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      
দেশজুড়ে
পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, সাত লাখ টাকার ক্ষতি
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম আপডেট: ১৫.০৯.২০২৬ ৬:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শৈলকুপায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৯০ মণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মাছচাষিরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। 
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, রামজয়পুর গ্রামের চার তরুণ উদ্যোক্তা মাজহারুল ইসলাম অপু, সাইফুল ইসলাম সম্রাট, রাহাত আলী ও তানজীর আহমেদ মানিক যৌথভাবে বছরে এক লাখ টাকা লিজে পুকুর নিয়ে মাছ চাষ শুরু করেন। প্রায় চার লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, পাঙাশ, সিলভার কার্পসহ ৭-৮ প্রজাতির মাছ চাষ করেছিলেন তারা। আর কিছুদিন পরই মাছগুলো বিক্রির পরিকল্পনা ছিল তাদের। সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে চার তরুণকে খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান পুকুরের প্রায় সব মাছই মরে পানিতে ভেসে উঠেছে। এতে আনুমানিক ৯০ মণ মাছ মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাত লাখ টাকা বলে জানিয়েছেন তারা।

মাজহারুল ইসলাম অপু বলেন, ‘তাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তবুও কে বা কারা এত বড় ক্ষতি করল, তা বুঝতে পারছি না। প্রায় ৯০ মণ মাছ মারা গেছে। এতে প্রায় সাত লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
‎
‎শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শৈলকুপা   মাছের খামার   বিষ   মাছ নিধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close