সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      
দেশজুড়ে
ভালুকায় প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রধান শিক্ষকের উপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। এ হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও গ্রামে আলতা মার্কেট এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগে ভাটগাঁও গ্রামের মগল শেখের ছেলে হেলাল মিয়া (৪৮), তার দুই ছেলে, মো. কবির হোসেন (২৬) ও স্বাধীন মিয়াকে (২৪) আসামী করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সহকারি শিক্ষক এসএম সারোয়ার জাহান কামালকে নিয়ে মোটরসাইকেলে করে ভালুকা সদর থেকে কর্মস্থলে যাচ্ছিলের ভাটগাঁও ডা. এম আমান উল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী শেখ। পথিমধ্যে অভিযুক্তরা পূর্ব বিরোধের জের ধরে ভাটগাঁও গ্রামে আলতা মার্কেট এলাকায় চাইনিজ কুড়াল, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে পরিকল্পিতভাবে মোটরসাইকেলের গতিরোধ করে এবং হামলা চালিয়ে প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী শেখকে আহত করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে এলে হমালাকারীরা হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

এদিকে প্রধান শিক্ষকের উপর ন্যাক্কারজনক হামলার খবর ছড়িয়ে পড়লে ভাটগাঁও ডা. এম আমান উল্লাহ উচ্চবিদ্যালয়ের ছাত্র, শিক্ষক-কর্মচারী ও স্থানীয়রা ঘটনার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচার দাবিতে এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেছে।

হামলার ঘটনায় ভাটগাঁও ডা. এম আমান উল্লাহ উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক এসএম সারোয়ার জাহান কামাল বাদী হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   প্রধান শিক্ষক   হামলা   প্রতিবাদ   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close