মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
মক্কা ও জেদ্দায় হামলার আশঙ্কায় সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা, জেদ্দা ও তাইফ গভর্নরেটে সম্ভাব্য হামলার আশঙ্কায় সংক্ষিপ্ত সময়ের জন্য সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হুথিদের হামলার লক্ষ্যবস্তু হওয়ার পর সৌদি আরবজুড়ে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। মক্কায় জারি করা সতর্কতাটি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুরুর পর এই শহরে প্রথমবারের মতো দেওয়া হলো।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, মক্কা, জেদ্দা ও তাইফে দেওয়া সতর্কতাগুলো অল্প সময়ের মধ্যেই প্রত্যাহার করা হয়। তবে এসব সতর্কতা ঠিক কী ধরনের সম্ভাব্য হামলার আশঙ্কায় জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর এক দিন আগে ইয়েমেন থেকে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে ১৩ জন আহত হন।

সাম্প্রতিক এসব হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সূত্র : এএফপি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মক্কা   জেদ্দা   তাইফ   সৌদি আরব   হুথি হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close