সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      
দেশজুড়ে
রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘এএসকে প্রোপার্টিজ’-র সার্বিক সহযোগিতায় দিনব্যাপী  নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ দিন সকাল সাড়ে ৯টায় নগরীর বরেন্দ্র প্রেস ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টায় পিঁপড়া কনভেনশন সেন্টারের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিরাজী ফেরদৌস ইমন। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা শারমীন নেলী এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।

এ ছাড়া অনুষ্ঠানে বরেন্দ্র প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক প্রকৌশলী শাকিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, ‘সাংবাদিকরা সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতিতে বরেন্দ্র প্রেস ক্লাব ইতিবাচক ভূমিকা রাখবে।’

আলোচনা সভায় অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব   প্রতিষ্ঠাবার্ষিকী   উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close