মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাতের আড্ডায় আটক ২৫ কিশোর, অভিভাবকদের মুচলেকায় মুক্তি
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৫ কিশোরকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে সতর্ক করে মুচলেকা নেওয়ার পর অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও আড্ডাস্থলে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাতের বেলায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা ও আড্ডা দেওয়ার সুযোগে কিশোররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে। এ কারণে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং আড্ডাস্থলে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

অভিযানের সময় বিভিন্ন স্থানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দেহজনক আচরণের কারণে ২৫ কিশোরকে থানায় নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার সকালে তাদের অভিভাবকদের ডেকে বিষয়টি জানানো হয় এবং ভবিষ্যতে সন্তানদের প্রতি আরও নজর রাখার জন্য সতর্ক করা হয়।

অভিভাবক আকলিমা আক্তার বলেন, ‘কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি পরিবারের সচেতনতাও জরুরি। পরিবার, সমাজ ও পুলিশের সমন্বিত উদ্যোগে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।’

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে ইতিবাচক সাফল্যও পাওয়া যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ সুপারের উদ্যোগে শহরজুড়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এতে কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে বলে আশা করছি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   আটক   কিশোর   মুচলেকা   মুক্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close