মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ জানাবে ইসি      সিলেট পৌঁছে মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি      মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      
দেশজুড়ে
ধর্মীয় প্রতিষ্ঠানে চারা গাছ বিতরণ করলেন সাংসদ রোকন উদ্দিন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রীর তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেছেন লালমনিরহাট -২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা গাছ তুলে দেন।

এ সব ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মসজিদ, মন্দির, শ্মশান ঘাট ও বিভিন্ন ধর্মীয় উপসনালয়। 
 
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. ফেরদৌসুর রহমান, গোড়ল ইউনিয়ন বিএপির আহ্বায়ক গজর উদ্দিন পাটোয়ারি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক প্রভাষক রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে তিনজন প্রতিবন্ধীদের মাঝে সুদবিহীন ঋণের চেক দেওয়া হয়।

রোকন উদ্দিন বাবুল বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং অন্যান্য ধর্মেও প্রকৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কেবল ইবাদতের স্থান নয়, এগুলো সমাজ পরিবর্তনের অন্যতম কেন্দ্র। তাই আমরা ধর্মীয় প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে এ সবুজ বিপ্লবের সূচনা করতে চাই।’

​তিনি আরও বলেন, ‘শুধু চারা রোপণ করলেই চলবে না, এগুলোকে পরিচর্যা করে বড় করে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত দুটি করে গাছ লাগাই, তবে আমাদের এলাকা সবুজ ও বাসযোগ্য সুন্দর জনপদে পরিণত হবে।’

সাংসদ আরও বলেন, ‘আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময়ে বৃক্ষরোপণ করেছিল। আজ তারই উত্তরসূরী প্রধানমন্ত্রী সেটি বাস্তবায়ন করতে এ কর্মসূচি হাতে নিয়েছে। আসুন আমরা সেটি বাস্তবায়ন করি, পরিবেশের ভারসম্য রক্ষায় কাজ করি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধর্মীয় প্রতিষ্ঠান   চারা গাছ   বিতরণ   রোকন উদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close