মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      
দেশজুড়ে
কিশোরগঞ্জে নবনির্মিত পাবলিক লাইব্রেরি উদ্বোধন
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, উপজেলা প্রকৌশলী মাছুদার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নীল রতন দেব, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ প্রমুখ। 

এর আগে সকালে মোহাম্মদ নায়িরুজ্জামান কিশোরগঞ্জ থানা, উপজেলা ভূমি অফিস, গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ, শরিফাবাদ উচ্চ বিদ্যালয়, শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়াগ্রাম ইউনিয়ন ভূমি অফিস, গাড়াগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের বাউন্ডারী ওয়াল পরিদর্শনসহ একটি কমিউনিটি ক্লিনিক দর্শন করেন।

পরে তিনি বিআরডিবির আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় দুইজন বীর মুক্তিযোদ্ধাকে ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক, ইউনিসেফের অর্থায়নে ৩৮ শিশুকে কিট, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আওতায় ২টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৭৪ হাজার টাকার চেক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ৯ প্রতিবন্ধী শিশুকে সহায়ক উপকরণ, যুব উন্নয়ন বিভাগের আওতায় ১টি যুব সংগঠনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা যুব ঋণের চেক দেন। 

এছাড়া তিনি উপজেলা পরিষদ পুকুরের সিসি ব্লক কাজের পরিদর্শন করেন। একই দিন মোহাম্মদ নায়িরুজ্জামান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা করেন।  

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন কিশোরগঞ্জ এডিপি প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ, তৃষ্ণা সরকার প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরি   নীলফামারী জেলা প্রশাসক   মোহাম্মদ নায়িরুজ্জামান   কিশোরগঞ্জ উপজেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close