রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
প্রিয় ক্যাম্পাস
পদদলিত করতে ডাকসুর ফ্লোরে জিন্নাহ-গোলাম আযমের ছবি
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি টাঙানোকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই ডাকসুর প্রবেশপথের ফ্লোরে জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত করেছেন একদল শিক্ষার্থী। তারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।

ডাকসুর সংগ্রহশালা নতুন করে ‘সংস্কার’ করার পর সেখান থেকে একাধিক স্মৃতিবিজড়িত ও ঐতিহাসিক উপাদান সরিয়ে ফেলার অভিযোগ ওঠে।

বিভিন্ন ছবি ও স্মারক সরানোর ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ডাকসুর ভেতরে ঢুকে মোহাম্মদ আলী জিন্নাহ ও আবদুল মালেকের ছবি ছিঁড়ে ফেলেন।

পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা ডাকসুর ভেতরে গিয়ে সংগ্রহশালা পরিদর্শন করেন এবং অনিয়মের অভিযোগ তোলেন।

এদিকে মঙ্গলবার জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক ডাকসু সংগ্রহশালা পরিদর্শন করে।

পরিদর্শন শেষে ব্রিফিংয়ে ডাকসুর ভেতরে ‘মব’ করে ভাঙচুরের অভিযোগ তোলেন সংগঠনটির সদস্যরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে সংগ্রহশালায় এমন ছবি রাখার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন বলছে, এই কাজের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার একই বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্র ফেডারেশন। তারা বলছে, ডাকসুর সংগ্রহশালায় ইতিহাসের বিকৃতি ঘটেছে।’

সংবাদ সম্মেলন থেকে ডাকসুর স্মারক পুনর্বহালের দাবি জানিয়েছে তারা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডাকসু   মোহাম্মদ আলী জিন্নাহ   গোলাম আযম   ডাকসু সংগ্রহশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close