মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত      গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ জানাবে ইসি      
দেশজুড়ে
রাণীশংকৈলে কমিউনিটি ক্লিনিকের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কমিউনিটি পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান উন্নয়ন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুপুর দেড়টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রিয়্যাক্টস-ইন প্রকল্পের সহযোগিতায় সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল-হানিফ, প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার এবং প্রজেক্ট অফিসার বিলকিস বেগম প্রমুখ।

সভায় স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়ন, নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর মূল লক্ষ্য হলো সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠার মাধ্যমে মা, শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি, পুষ্টিসম্পর্কিত অধিকার এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে তা বাস্তব প্রয়োজনের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে। এতে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষাসহ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

আলোচনা সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে কমিউনিটি ক্লিনিকের সেবার দিন ও সময়, নিরাপদ পানির উৎস, সিজি কমিটির সভা, তহবিল উন্নয়ন এবং জিএমপি-সহ বিভিন্ন বিষয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা কর্মপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  রাণীশংকৈল   কমিউনিটি ক্লিনিক   কর্মপরিকল্পনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close