মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      
প্রিয় ক্যাম্পাস
সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট) ১৬তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভাপতি উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদারের সভাপতিত্বে সভায় ১৫তম শৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন, অভিযোগ কমিটির প্রতিবেদন পর্যালোচনা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও সুশাসন আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও শৃঙ্খলা কমিটির সদস্য কর্ণেল (অব.) চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, শৃঙ্খলা কমিটির সদস্য ও রংপুর এরিয়া সদর দপ্তরের এডমিন কর্ণেল মো. সাব্বির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক মো. জহুরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শাহ আলম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাদপক ড. ইমতিয়াজ আহমেদ চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোছা. রুবিনা আক্তার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্যসচিব সহযোগী অধ্যাপক মো. জাবের হোসেন উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং সুষ্ঠু অ্যাকাডেমিক পরিবেশ বজায় রাখতে সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শৃঙ্খলা কমিটির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত প্রদান করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়   শৃঙ্খলা   কমিটির সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close