মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
খেলাধুলা
কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘‎মাদক মুক্ত সমাজ চাই, সুস্থ প্রজন্ম ফিরে পাই’- প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে। 
 ‎ ‎
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল একেএম ওহিদুন্নবী, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা জামাতের আমীর আব্দুর রশিদ শাহ প্রমুখ। ‎
 
চ্যাম্পিয়নশীপে রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের বালিকা দল চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয়েছে শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ দল। ‎অপরদিকে বালক দলে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ দল।

দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল প্রামানিক, সাধারণ সম্পাদক ইবনে জোবায়ের রুবেল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু প্রমুখ। 

সঞ্চালনা করেন প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ। ‎ ‎

বিজয়ী ও রানার্স আপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন আব্দুল গফুর ও একেএম তাজুল ইসলাম। ‎
‎
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   মাদকবিরোধী কাবাডি   কমিউনিটি পুলিশ   কাবাডি চ্যাম্পিয়নশিপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close