মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি      দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত      গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      
দেশজুড়ে
ধনবাড়ীতে দোকানের আড়ালে মাদকের ব্যবসায়, ইয়াবাসহ দোকানি গ্রেপ্তার
মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বীরতারা ইউনিয়নের মুদি দোকানি হাসমত আলীকে (৪৪) ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) ইউনিয়নের কেন্দুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাসমত আলী বীরতারা ইউনিয়নের কেন্দুয়া গ্রামের আবেদ আলীর ছেলে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আদনান রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মুদি দোকানি হাসমত আলীকে গ্রেপ্তার করা। তার কাছ থেকে উদ্ধারকৃত ৩০ পিস ইয়াবার মূল্য প্রায় ৯ হাজার টাকা।’

তিনি আরও বলেন, ‘সোমবার (১৪সেপ্টেম্বর) আইনি প্রক্রিয়া শেষে হাসমত আলীকে টাঙ্গাইল জেলে পাঠানো হয়। হাসমত আলী দীর্ঘ দিন ধরে বীরতারা ইউনিয়ন পরিষদের মূল ফটকের সামনের মুদি ব্যবসায়ের আড়ালে সে মাদক ব্যবসায় করে আসছিলো।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধনবাড়ীতে দোকানের আড়ালে   মাদকের ব্যবসায়   ইয়াবা   দোকানি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close