মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      ● নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান      ● আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মধুখালীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ পিএম
উৎস সরকার

উৎস সরকার

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডুবে উৎস সরকার (৫) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ইউনিয়নের সীতারামপুর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

উৎস সরকার গ্রামের উত্তম সরকারের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে ওঠার পর উৎসের মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় কোনো এক ফাঁকে শিশুটি বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে যায়। একপর্যায়ে সে পাশের বাড়ির পুকুরে পড়ে যায় বলে পরিবারের ধারণা।

পরে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির স্যান্ডেল ভাসতে দেখে সন্দেহ হয়। এরপর পুকুরে খোঁজাখুঁজি চালিয়ে পানির নিচ থেকে উৎস সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মধুখালীতে পুকুরে ডুবে   শিশুর মৃত্যু   বাড়ির পাশে  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close