মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
থানচির বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৩ দোকান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজারের পাহারাদার আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা হলেন—রিপন জ্যোতি চাকমা, প্রদীপ চাকমা, বাদুরাম ত্রিপুরা, চিকন্যা চাকমা, পারবিন আক্তার, সাথোয়াই মারমা, শঙ্খ রাজ চাকমা, নিহার বিন্দু চাকমা, প্রনিজ চাকমা, উনুচিং মারমা, মধু মঙ্গল চাকমা, কাজল কর্মকার ও আবু বক্কর সওদাগর।

বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, “অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।”

স্থানীয়দের ধারণা, কোনো একটি দোকানে ফ্রিজ চালু থাকা অথবা গ্যাসের চুলা অতিরিক্ত গরম হয়ে ত্রুটি কিংবা বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রহিদুল রহমান মৃধা জানান, প্রাথমিকভাবে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে না।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  থানচি   ভয়াবহ অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close